সংবাদ শিরোনাম ::
দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ

কু‌ষ্টিয়ায় জ‌মির হত্যার ঘটনায় আটক ৩

  • Meghla
  • আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

কু‌ষ্টিয়ার মিরপু‌রে পূর্বশত্রুতার জের ধরে জাসদ কর্মী জ‌মির উদ্দিন‌কে প্রকাশ্যে পি‌টি‌য়ে হত্যার ঘটনায় অ‌ভিযুক্ত ছাত্রদল নেতাসহ তিনজন‌কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার উপ‌জেলার আমবা‌ড়িয়া ইউনিয়‌নের আমবা‌ড়িয়া গ্রা‌মে সাবেক এক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে তাদের আটক করে পু‌লিশ।

আটককৃতরা হলেন মিরপুর উপ‌জেলার আমলা ইউনিয়‌নের মিটন গ্রা‌মের সোনারুল খা‌নের ছে‌লে অ‌নিক খান (২৪), একই গ্রা‌মের মৃত ফারুক হো‌সে‌নের ছে‌লে নাঈম (২৩) ও নিমাই চাঁ‌দের ছে‌লে নাঈম (২৩)। এদের ম‌ধ্যে অ‌নিক আমলা ইউনিয়ন ছাত্রদ‌লের সভাপ‌তি।

এর আগে গতকাল সোমবার দুপু‌রে আমলা ইউনিয়নের মিটন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে অনিক কয়েকজনকে সাথে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায়।

নিহ‌তের স্ত্রী জোৎস্না খাতু‌নের দা‌বি প্রায় দেড় বছর আগে কোন এক ঘটনায় স্থানীয় চা‌য়ের দো‌কা‌নে অ‌নিক‌কে থাপ্পড় মে‌রে‌ছিলেন তার স্বামী জমির উদ্দিন। সেই ঘটনার প্রতি‌শোধ নি‌তেই তা‌কে হত্যা ক‌রা হ‌য়ে‌ছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান,‌ ঘটনার সা‌থে জ‌ড়িত তিনজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলা দা‌য়ে‌রের প্রস্তু‌তি প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

দূরদর্শী চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিআইবি প্রতিষ্ঠা করেছিলেনঃ তথ্য প্রতিমন্ত্রী

কু‌ষ্টিয়ায় জ‌মির হত্যার ঘটনায় আটক ৩

আপডেট সময় : ০২:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫