ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বরিশালে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে আরও ১৪১ জন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানিয়েছেন।

মৃত এক বছর নয় মাস বয়সী শিশু ত্বোহা ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা মো. সোহেলের ছেলে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের সবচেয়ে কম আক্রান্ত জেলা ঝালকাঠি। এ উপজেলায় চলতি বছর মাত্র ৪১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪০ জন সুস্থ হয়েছেন। সবচেয়ে বেশি আক্রান্তের জেলা বরগুনা। এ জেলায় এখন পর্যন্ত দুই হাজার ৭০০ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৪৬০ জন।

বরিশাল বিভাগের সরকারি হাসপাতালে এখন পর্যন্ত চার হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল। এর মধ্যে তিন হাজার ৯৮০ জন সুস্থ হয়েছেন। ৪৫৪ জন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

নতুন করে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া ১৪১ জনের মধ্যে বরগুনায় ৬৮ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ জন, পটুয়াখালী জেলায় ২০ জন, বরিশালে ১০ জন, পিরোজপুরে ৯ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং ভোলায় ৩ জন। ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী ভর্তি হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বরিশালে ডেঙ্গু জ্বরে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫