ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক চার সমুদ্রবন্দরে জারি হলো ৩ নম্বর সতর্ক সংকেত ঢাবিতে বজ্রপাতে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আহত, ঢামেকে চিকিৎসাধীন কিং অব পপের জীবনের অজানা গল্প আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

সিলেটে করোনার সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

সিলেটে বাড়ছে করোনার সংক্রমণ। একই সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর ডেঙ্গু শনাক্ত হয়েছে ৫ জনের। এ নিয়ে সিলেটে ১৯ জন করোনা ও ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সচেতনতা বাড়ানো না গেলে করোনা ও ডেঙ্গুর প্রকোপ থামানো সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেটে ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। আক্রান্তদের মধ্যে ৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত সিলেট বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী মিলেছে সিলেট ও হবিগঞ্জে। এ দুই জেলায় ১০ জন করে রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মৌলভীবাজার জেলায় ৭ জন ও সুনামগঞ্জে ৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

এদিকে, সিলেটে করোনা আক্রান্ত ১৯ জনের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫ জন, ইবনে সিনা হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন চিকিৎসাধীন আছেন।

সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, জনসচেতনতা ছাড়া করোনা ও ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আর ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত

সিলেটে করোনার সাথে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫