ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

যশোরে দুর্ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুইজন নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

যশোরে সড়ক দুর্ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদকসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহতরা হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন (৪০) এবং উপশহর এলাকার লিটন হোসেনের স্ত্রী জুই (৩০)।

আজ বৃহস্পতিবার ভোরে যশোর-বেনাপোল সড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন বাগেরহাটের কাটাখালি গ্রামের মামুন (৩২) এবং যশোর সদর উপজেলার এড়েন্দা গ্রামের মাসুদ (৪৫)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, প্রাইভেটকারে করে তারা যশোর থেকে বেনাপোল যাচ্ছিলেন। নতুনহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে মিলন ও জুই ঘটনাস্থলেই মারা যান এবং বাকিরা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

যশোরে দুর্ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ দুইজন নিহত

আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫