সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কক্সবাজারে বিষাক্ত সাপের ছোবলে শিশুর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে মোহাম্মদ হোসাইন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় মালুমঘাট হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার শিশুটিকে সাপ ছোবল দেয়। নিহত শিশু উপজেলার টইটং ইউনিয়নের হাজীবাজার এলাকার সাইদের ছেলে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির বাবা সাঈদ জানান, হোসাইন বাড়ির আঙিনায় হাঁটছিল। এ সময় হঠাৎ একটি সাপ তাকে ছোবল মারলে তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালুমঘাট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় আমার ছেলে মারা যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প. প. কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, সাপে ছোবল মারা ওই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবনতি হাওয়ায় পরিবার পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে শিশুটির মৃত্যু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কক্সবাজারে বিষাক্ত সাপের ছোবলে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০২:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫