ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

পঙ্গু হাসপাতালে ভর্তি ৩৬% রোগী ব্যাটারি ও অটোরিকশা দুর্ঘটনায় আহত

  • Meghla
  • আপডেট সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ঈদুল আজহার ছুটিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি হওয়া রোগীদের মধ্যে ব্যাটারিচালিত রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনায় আহতের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। হাসপাতালটির রোগী নিবন্ধন খাতার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ভর্তি হওয়া রোগীদের ৩৬.৮৪% এ দুই ধরনের যানবাহনে দুর্ঘটনার শিকার।

ঈদের ছুটির ১০ দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৫৬ জন, এর মধ্যে ভর্তি হন ৬৪৬ জন। তাদের মধ্যে ২৩৮ জন ব্যাটারিচালিত রিকশা ও সিএনজির কারণে দুর্ঘটনায় আহত হয়েছেন। বাস, ট্রাক, মাইক্রোবাসসহ চার চাকার যানবাহনে আহত হয়েছেন ১৫৭ জন (২৪.৩০%) এবং মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৭ জন (১৯.৬৫%)।

গত ঈদুল ফিতরেও প্রায় একই ধরনের প্রবণতা দেখা গিয়েছিল, তবে এবার ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেশি চোখে পড়েছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, এবারের ঈদযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনাই ছিল শীর্ষে—১৩৪টি দুর্ঘটনায় নিহত ১৪৭ জন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান বলেন, “এবারের ঈদে আহতদের সেবায় ১৫ জন চিকিৎসক নিয়োজিত আছেন। সবচেয়ে বিপজ্জনক অবস্থা সৃষ্টি করছে ব্যাটারিচালিত রিকশা। নিয়ন্ত্রণ না করলে আরও বহু মানুষ পঙ্গু হবে।”

তিনি আরও জানান, ঈদের ছুটিতে ভর্তি হওয়া ৬৪৬ জনের মধ্যে ৫০৮ জনের একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে। এখনও ১৫১ জন ভর্তি আছেন। অনেকেই হাত-পা হারিয়েছেন, অনেকের দরকার দীর্ঘমেয়াদি চিকিৎসা।

রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে দুর্ঘটনার প্রকৃতি। রাজশাহী মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন রুবেল মিয়া (২২)। মুন্সীগঞ্জের অটোরিকশাচালক রফিকুল ইসলামের ডান পা থেঁতলে গেছে ট্রাকের ধাক্কায়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. মো. হাদিউজ্জামান বলেন, “মূল সড়কে বিশৃঙ্খলার অন্যতম কারণ এখন ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া এই বিপর্যয় রোধ সম্ভব নয়।”

সড়ক দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশার নিয়ন্ত্রিত আমদানি, মহাসড়কে আলাদা সার্ভিস লেনসহ আরও কয়েকটি সুপারিশ দিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

পঙ্গু হাসপাতালে ভর্তি ৩৬% রোগী ব্যাটারি ও অটোরিকশা দুর্ঘটনায় আহত

আপডেট সময় : ০২:০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫