ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বেহাল সড়ক সংস্কার করলেন প্রবাসী

  • Meghla
  • আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর টু বাঘাউরা সড়কের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সামনে ও আকবপুর নূরে মদিনা মসজিদের সমানের দুটি অংশ নিজ অর্থায়নে সংস্কার করলেন কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া। কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া আকবপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে। জানা যায়, উপজেলার শিবপুর টু বাঘাউরা সড়কটি দীর্ঘ দিন ধরে জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিতো। প্রবাসী মোঃ রতন মিয়া দুর্ভোগের কথা চিন্তা করে নিজের অর্থায়নে রাস্তার দুটি অংশ সংস্কার করে দেন। এর আগেও তিনি গ্রামের আরো কয়েকটি রাস্তা সংস্কার করেছেন নিজের অর্থায়নে।

মোটরসাইকেল চালক শওকত মিয়া ও স্থানীয় একাধিক মানুষ বলেন, দীর্ঘদিন যাবত আমাদের এই অবহেলিত রাস্তার কোনো সরকারি বা বেসরকারি অর্থায়নে সংস্কার করা হয়নি। বৃষ্টি হলেই হাঁটু সমান তলিয়ে যায় সড়কটি। কাদা মাটি ও পানির জন্য চলাচল করতে পারেনা এলাকার মানুষ। এই কলেজ রোড দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্রছাত্রীরা যাতায়াত করে। এলাকাবাসীর চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে আকবপুর পূর্ব পাড়া নূরে মদিনা মসজিদের সামনে ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সামনের দুটি ভাঙা অংশ সংস্কার করে দেন কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া। সরকারি সহায়তা না পেলেও একজন প্রবাসী গ্রামের সন্তান হয়ে যা করেছেন, তা সত্যিই অনুকরণীয়।

কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া বলেন, আমার নিজ গ্রামের প্রতি দায়বদ্ধতা সবসময়ই অনুভব করি। এই রাস্তা দিয়ে আমরাও প্রতিদিন চলাচল করি। মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করতে পেরে ভালো লাগছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বেহাল সড়ক সংস্কার করলেন প্রবাসী

আপডেট সময় : ০৬:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫