সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

গাইবান্ধায় গাঁজাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাঁজাসহ জামাই-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৪ কেজি সাড়ে ৮০০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাকেলটি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিমরামখানা মাস্টারটারি গ্রামের বজলার রহমানের পুত্র ফারুক হোসেন (২৯) ও একই উপজেলার নাখারগঞ্জ গ্রামের শফিক মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪২)। তারা সম্পর্কে জামাই-শাশুড়ি বলে জানিয়েছেন পুলিশ।

মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের পৌর শহরের গোলেজা মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কের পৌর শহরে অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি সাড়ে ৮০০ গ্রাম গাঁজাসহ ফারুক হোসেন ও নাসিমা বেগমকে গ্রেফতার করা হয়। ওইসব গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, গ্রেফতাররা সম্পর্কে জামাই-শাশুড়ি। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

গাইবান্ধায় গাঁজাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার

আপডেট সময় : ০৫:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫