সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যুবকের মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

দিনাজপুরের বোচাগঞ্জে একটি পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের পুকুরে স্থানীয়রা একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ ও সিআইডির একটি টিম ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

নিহত সাধক চন্দ্র রায় বোচাগঞ্জের ইশানিয়া ইউনিয়নের রনটি গ্রামের মিনাল চন্দ্র রায়ের ছেলে। তিনি স্থানীয় বাজারে ওষুধের ব্যবসা করতেন।

বোচাগঞ্জ থানার সাব ইন্সপেক্টর অসীম কুমার জানান, মরদেহটি পুকুরে ভাসমান অবস্থায় ছিল। তার পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রাাথমিকভাবে মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। বিষয়টি তদন্তের জন্য সিআইডি কাজ শুরু করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫