সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যশোরে ৮৭ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যশোরে জুতার ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করে যশোরস্থ ৪৯ বিজিবি’র একটি বিশেষ টহল দল।

৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম। যার মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। আটক ময়নাল মোল্যা ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। স্বর্ণের বারগুলো সুকৌশলে জুতার মধ্যে লুকিয়ে রেখেছিলেন তিনি।

জিজ্ঞাসাবাদে তিনি বিজিবিকে জানান, ঢাকার গাবতলী এলাকার এক চোরাকারবারির কাছ থেকে বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি যশোর হয়ে সাতক্ষীরা সীমান্তের দিকে যাচ্ছিলেন। বিজিবি অধিনায়ক জানান, আটক ময়নালকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যশোরে ৮৭ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

আপডেট সময় : ০৩:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫