ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রাজধানীতে চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার শেরেবাংলানগরের থানাধীন কলেজ গেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. অমিত হাসান (২২) নামের এক চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অমিত কিশোরগঞ্জ সদর উপজেলার মইশা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি শেরেবাংলানগর থানাধীন গণভবন টিনশেড কলোনি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

নিহতের মামা ফারুক মিয়া জানান, অমিত বুধবার ভোর চারটার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের পাশে ফুটওভার ব্রিজের নিচে খিচুড়ি খেতে গিয়েছিলেন। সেখানে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় মেহেদী, সোহেল, ওসমান, মামুনসহ ৫-৬ জন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, পিঠ ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার কাছে থাকা টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় হামলাকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ১০০ নম্বর ওয়ার্ডে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

মামা ফারুক আরও জানান, আট দিন আগে দোকান বসানোকে কেন্দ্র করে মামুন ও ওসমানের সঙ্গে অমিতের মারামারি হয়েছিল। সেই ঘটনায় মামুনরা শেরেবাংলানগর থানায় একটি মামলা করেন এবং তাতে অমিতের দুই ভাই আকবর ও আলীকে পুলিশ আটক করে। মামলাটি এখনো চলমান।

জানা গেছে, নিহত অমিতের বিরুদ্ধেও শেরেবাংলানগর থানায় একাধিক মামলা রয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রাজধানীতে চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫