ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধা নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার পল্টন থানাধীন গুলিস্তান এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মাজেদা বেগম (৬৫) নামের এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত মাজেদা বেগমের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। তার বাবার নাম দ্বীন ইসলাম।

ঘটনাস্থলে উপস্থিত রাসেল নামের এক পথচারী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কোন ধরণের গাড়ির ধাক্কায় তিনি আহত হন তা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করতে পারেননি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধা নিহত

আপডেট সময় : ০২:৫৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫