ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সানা হোমমেড কেক এন্ড ফুড গ্যালারীর ৪ বছর পূর্তি উদযাপন

দিনাজপুর জেলার বোচাগঞ্জে জনপ্রিয় হাতে তৈরি কেক ও খাবার প্রতিষ্ঠান সানা হোমমেড কেক এন্ড ফুড গ্যালারী-এর ৪ বছর পূর্তি উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাতে সেতাবগঞ্জ থানা রোডে অবস্থিত ফুড মহলে এ উপলক্ষে এক কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বোচাগঞ্জ উদ্যোক্তা বর্গ গ্রুপ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্ণধার সিনথিয়া ঝলক বলেন, “এই চার বছরের পথচলা সহজ ছিল না। গ্রাহকদের ভালোবাসা ও বিশ্বাসেই আমরা আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। ভবিষ্যতেও গুণগতমান বজায় রেখে ঘরোয়া স্বাস্থ্যসম্মত কেক ও খাবার মানুষের কাছে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

তিনি আরও জানান, উদ্যোক্তা হিসেবে নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সানা হোমমেড একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করছে।

উল্লেখ্য, ২০২১ সালে যাত্রা শুরু করা এই হোমমেড কেক এন্ড ফুড গ্যালারীটি ইতোমধ্যেই স্থানীয়ভাবে জনপ্রিয়তা অর্জন করেছে এবং অনলাইন প্ল্যাটফর্মেও সাড়া ফেলেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সানা হোমমেড কেক এন্ড ফুড গ্যালারীর ৪ বছর পূর্তি উদযাপন

আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫