ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘বিএনপি পরিবার’ কার্যালয়ের উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ‘বিএনপি পরিবার’ নামে একটি রাজনৈতিক কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিড়া বাজারে এই কার্যালয়ের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান হোসেন বিএসসি।

বিএনপি নেতা শেখ আলী আজাদের সসঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. নজমুল হুদা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াৎ হোসেন সরকার মিলন, সুন্দরগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জামিউল ইসলাম জমু, বিএনপি নেতা সহকারী অধ্যাপক মিজানুর রশিদ আমিনুল, বিএনপি নেতা মাইদুল ইসলাম বাবু প্রমূখ।

বক্তারা বলেন, ‘বিএনপি পরিবার’ কার্যালয়টি শুধু একটি অফিস নয়; এটি হবে তৃণমূল নেতাকর্মীদের মিলনমেলা এবং রাজনৈতিক সচেতনতা সৃষ্টির প্রাণকেন্দ্র। এখান থেকেই অবহেলিত ও বঞ্চিত নেতাকর্মীরা সংগঠিত হয়ে সম্মানজনকভাবে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সরকার জিন্নাহ বলেন, ‘বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের অধিকার আদায়ের রাজনীতি। এই কার্যালয় হবে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক আন্দোলনের ঘাঁটি।’

তিনি আরও বলেন, ‘যখন দেশে গণতন্ত্র বিপন্ন, তখন আমাদের প্রধান কাজ হলো সংগঠিত হওয়া এবং সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা। এই অফিস হবে সেই আন্দোলন ও সংগ্রামের শক্তিশালী কেন্দ্র।’

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘বিএনপি পরিবার’ কার্যালয়ের উদ্বোধন

আপডেট সময় : ০৯:৪৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫