ঢাকা ১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উপলক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় সিংড়া ফেরিঘাটে অবস্থিত সিংড়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্র (রিহাব সেন্টার)-এর অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তা রায়হান, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, নাটোর জেলা বিএনপির যুগ্ম- আহবায়ক দাউদার মাহমুদ, সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু, সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জ্বল প্রমূখ।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, তরুণ সমাজে এর বিরূপ প্রভাব এবং অবৈধ পাচার প্রতিরোধে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

এসময় রিহাব সেন্টারের নির্বাহী পরিচালক নুর মোহাম্মাদ হাসু জানান, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

সভা শেষে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সিংড়ায় মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫