সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজু ইসলাম (৩৩) দিনাজপুরের কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে, এবং মোতালেব হোসেন (২৭) একই উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মহাসড়কে সাজু ইসলাম ও মোতালেব হোসেন মঙ্গলবার মোটরসাইকেল যোগে ঢাকা যাওয়ার জন্য রওনা দেন। সকাল সাড়ে ৬টার দিকে ফুলবাড়ী উপজেলার রাঙ্গমাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় পৌছালে প্লাষ্টিকের ঝুড়ি বোঝাই একটি ট্রাক ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মোটরসাইকেল চালক মোতোলেব হোসেন ও সাজু ইসলাম গুরুত্বর আহত হয়। স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মুহিব্বুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তাদের মরদেহ সুরতহাল করা হয়েছে। ট্রাকটির চালক ও সহোযোগি পালিয়ে গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৫:৩৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫