সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

তেহরানে বাংলাদেশিরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন : পররাষ্ট্র সচিব

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

ইসরায়েলি হামলার কারণে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি ও দূতাবাস কর্মচারীরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। রুহুল আলম সিদ্দিকী জানান, সবাইকে নিরাপদে সরে যাওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে এবং সরিয়ে রাখার ব‍্যবস্থা গ্রহণ করা হয়েছে। তেহরান ছাড়াও আশপাশের দেশের শহরগুলোতে খোঁজ খবর রাখছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

হামলার পরিণতি আরও ভয়াবহ হতে পারে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশ উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছে।

রুহুল আলম সিদ্দিকী বলেন, ইরানের বেশিরভাগ অঞ্চল আক্রান্ত হয়েছে। ইসরায়েলি হামলার ভয়াবহতার ব্যাপ্তি বৃদ্ধি পাচ্ছে। এরইমধ্যে তেহরানে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের নিরাপদে দূরে কোথাও রাখার জন্য বলা হয়েছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

তেহরানে বাংলাদেশিরা ভয়াবহ পরিস্থিতিতে আছেন : পররাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৫:৩১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫