সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের ঘাটপাড়া সড়কের পাশে ময়লার স্তুপ থেকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু ও হত্যার হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী থানা পুলিশের একটিদল বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার করে।
স্থানীয়রা জানান, চরগোয়াল গ্রাম-মহাম্মদপুর সড়কের পাশে মঙ্গলবার সকালে পথচারীরা বোমার মতো একটি বস্তু ও সাদা কাগজে লেখা চিরকুট পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে, পুলিশ সেগুলো থানায় নিয়ে যায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, বােমা আকৃতির বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃত বস্তুটি বোমা কি না সেটি পরীক্ষা করার পর বলা সম্ভব হবে। তবে কে বা কারা এগুলো রেখে গেছে, তা অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মেহেরপুরে বোমা সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার

আপডেট সময় : ০৫:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫