সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৫:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিশ্নপুর গ্রামের করুনা সরকারের ছেলে।

নিহতের বাবা করুনা সরকার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রীকেট স্টেডিয়ামে নৈশপ্রহরীর কাজ করেন। তিনি জানান, স্ত্রী দুই মেয়ে ও একমাত্র ছেলে জনিকে নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন। জনি মাঝে মধ্যে গার্মেন্টসে কাজ করে আর এলাকার মাদকাসক্ত ছেলেদের সাথে চলাফেরা করেন। গতরাত ৯টা থেকে জনি নিখোঁজ ছিলো। সকালে খবর পেয়েছি ড্রেনে একটি বস্তাবন্দী লাশ পড়ে আছে। এরপর পুলিশ এসে বস্তা থেকে লাশ বের করলে জনিকে সনাক্ত করেন তিনি।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, প্লাষ্টিকের বস্তায় হাত-পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মারধর বা শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টে হত্যার প্রকৃত কারণ পাওয়া যাবে। এ ঘটনায় যারা জড়িত তাদের সনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:২২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫