সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

হবিগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে সুমাইয়া আক্তার (১০) নামে ৪র্থ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সাথে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হত।

সকালে আবারও দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়াকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে রেনু মিয়া। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

হবিগঞ্জে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৫:১৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫