ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বোমা আতঙ্কে মাঝ আকাশে ভারত থেকে জার্মানিতে ফিরল বিমান

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতের হায়দরাবাদগামী লুফথানসার একটি ফ্লাইট মাঝ আকাশে ‘বোমা হামলার হুমকি’ পাওয়ার কারণে যাত্রাপথ পরিবর্তন করে পুনরায় ফ্রাঙ্কফুর্টে ফিরে যায়। হায়দরাবাদ বিমানবন্দরের একজন কর্মকর্তার বরাতে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের আকাশসীমার বাইরে থাকা অবস্থায় বিমানে এই হুমকি বার্তা আসে।

তবে লুফথানসার এক মুখপাত্র প্রথমে বলেছিলেন, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি না পাওয়ায় বিমানটি ফিরে এসেছে।

ফ্লাইট LH752 স্থানীয় সময় রবিবার দুপুর ২টা ১৪ মিনিটে (বাংলাদেশ সময় ৬টা ১৪ মিনিট) ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর থেকে ছেড়ে যায়। নির্ধারিত সময় অনুযায়ী সোমবার ভোরে হায়দরাবাদ পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট ট্র্যাকার ডেটায় দেখা গেছে, যাত্রার কয়েক ঘণ্টা পর ফ্লাইটটি পথ পরিবর্তন করে।

ফ্লাইটের এক যাত্রী পিটিআই-কে জানিয়েছেন, আকাশে ওঠার দুই ঘণ্টার মধ্যেই পাইলট ঘোষণা করেন যে ফ্লাইটটি ফ্রাঙ্কফুর্টে ফিরে যাবে।

তিনি বলেন, “সবকিছু স্বাভাবিক চলছিল। দুই ঘণ্টা পর ঘোষণা করা হয় আমরা ফ্রাঙ্কফুর্ট ফিরে যাচ্ছি। এখন বিমানবন্দরে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিট) একই ফ্লাইটে যাত্রা করার কথা।”

আরেক যাত্রী জানান, “প্রায় ১৫ মিনিট আগে আমরা ফ্রাঙ্কফুর্ট অবতরণ করেছি। শুধু জানানো হয়েছে হায়দরাবাদ থেকে অবতরণের অনুমতি মেলেনি।”

লুফথানসার ওয়েবসাইটে প্রকাশিত ফ্লাইট ট্র্যাকিং তথ্যমতে, LH752 স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট) ফ্রাঙ্কফুর্টে অবতরণ করে। উক্ত বিমানটি ছিল বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার মডেলের।

উল্লেখ্য, এই মডেলের বিমানের প্রতি বাড়তি নজরদারি রয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন দপ্তরের, কারণ গত সপ্তাহে আহমেদাবাদ থেকে লন্ডন গ্যাটউইকের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের প্রাণহানি ঘটে। দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ২৭৪, যাদের মধ্যে ভূমিতে থাকা ব্যক্তিরাও ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বোমা আতঙ্কে মাঝ আকাশে ভারত থেকে জার্মানিতে ফিরল বিমান

আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫