সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯ জন

  • Meghla
  • আপডেট সময় : ১১:২১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাফওয়ান আব্দুল্লাহ নামে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) সন্ধ্যায় বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

সাফওয়ান আব্দুল্লাহ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাজিয়া আফরিন দম্পতির মেঝো সন্তান। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, ‘সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার করেন। ঢাকায় নেয়ার পথে সাফওয়ানের মৃত্যু হয়।’

এদিকে রবিবার বরগুনায় নতুন করে আরও ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে। তবে বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে জানা গেছে।

বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৯২ জন, আর জেলাজুড়ে মোট চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘চিকিৎসা দিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। এজন্য জেলার প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং মশক নিধন কার্যক্রম বেগবান করতে হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৯ জন

আপডেট সময় : ১১:২১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫