সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ট্রেনের ধাক্কায় এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে পটিয়া রেলওয়ে স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত তরুণের পরিচয় পাওয়া যায়নি। আহত অবস্থায় তাকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার রাশেদুল আলম বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী পর্যটক এক্সপ্রেস রাত ১০টার দিকে পটিয়া স্টেশন অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে- নিহত ছেলের বাড়ি কুমিল্লায়। কর্মসূত্রে পটিয়ায় থাকতো।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই বিকাশ বড়ুয়া বলেন, নিহত তরুণের অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। তার মরদেহ চমেক মর্গে রাখা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ট্রেনের ধাক্কায় তরুণ নিহত

আপডেট সময় : ০৪:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫