সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত বেড়ে ২৭৯

  • Meghla
  • আপডেট সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

ভারতের আহমেদাবাদে লন্ডনগামী উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে ২৭৪ জন নিহতের খবর জানানো হয়।

এয়ার ইন্ডিয়ার বরাত দিয়ে এএফপি জানায়, লন্ডনগামী ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন। এছাড়া উড়োজাহাজটিতে ১২ জন ক্রু সদস্যও ছিলেন। এদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

উড়োজাহাজটিতে ২৪১ আরোহী নিহতের পাশাপাশি গ্রাউন্ডে থাকা কমপক্ষে ৩৮ জন নিহত হন। তবে ডিএনএ শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারিভাবে হতাহতের সংখ্যা চূড়ান্ত করা হবে না।

এদিকে উড়োজাহাজ দুর্ঘটনা তদন্তের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষ তদন্তকারী দল ভারতে এসেছে। যদিও ভারত ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছিল।

বেসামরিক উড়োজাহাজ পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জরাপু শুক্রবারই জানিয়েছিলেন, আন্তর্জাতিক বেসামরিক উড়োজাহাজ চলাচল সংস্থার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করে দিয়েছে।

পাশাপাশি বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করছে সরকার। এই কমিটি উড়োজাহাজ নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে রোধ করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভারতে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত বেড়ে ২৭৯

আপডেট সময় : ০৪:১৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫