সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

শনিবার (১৪ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুর জেলার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি মাগুরা জেলার মোহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর যাবৎ মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোরহান উদ্দিন মহম্মদপুর থানা থেকে বোয়ালমারীর দিকে আসছিলেন। পথিমধ্যে বোয়ালমারী পৌরসভার সোতাসী ব্রীজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, সম্ভবত তার মাথায় হেলমেট ছিল না। হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলার মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান জানান, নিহত বোরহান উদ্দিন বোয়ালমারীর দিকে কাজের জন্য গিয়েছিলেন। জানতে পেরেছি মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। তার মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। মহম্মদপুর থানায় জানানো হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের উপপরিদর্শক নিহত

আপডেট সময় : ০৩:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫