ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোলের রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ জুন) রাতে স্ত্রী রেহানা খাতুনের মৃত্যুর পর আজ শনিবার সকালে তার স্বামী মনিরুজ্জামানের মরদেহ বাড়ির পাশে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয়দের মতে, অভাব-অনটনের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। ধারণা করা হচ্ছে- স্ত্রী বিষপানে আত্মহত্যা করার পর স্বামী মনির গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।

তবে অনেকে বলছেন- রঘুনাথপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুর রাজ্জাকের ছেলে মনিরুজ্জামানের নির্যাতনে স্ত্রী রেহানা মারা যেতে পারে। নিহত নারীর মুখে আঘাতের চিহ্নও দেখা গেছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, প্রকৃত মৃত্যুর কারণ এখনও নিশ্চিত নয়। লাশ দুইটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫