ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে কুপিয়ে খুনের অভিযোগ

  • Meghla
  • আপডেট সময় : ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ভাসুরের ছেলের হাতে চাচিকে খুনের অভিযোগ উঠেছে।

নিহত রোকসানা বেগম (৩৫) উপজেলার নিয়ামতপুর গ্রামের ফিরিজ আলীর স্ত্রী। এই ঘটনায় তোফা আক্তার (৪) নামের নিহতের শিশুকন্যা আহত হয়েছে।

অভিযুক্ত জসিম উদ্দিন (২৬) নিহত নারীর ভাসুর মৃত ওয়ারিছ আলীর ছেলে।

পুলিশ জানায়, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ধারালো দা দিয়ে কুপিয়ে চাচিকে আহত করে ঘরের মেজেতে ফেলে রেখে পালিয়ে যায় জসিম। পরে তার আর্তচিৎকার শোনে প্রতিবেশীরা তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, অভিযুক্ত জসিম প্রায়ই তার চাচিকে কুপ্রাস্তাব দিত। শুক্রবার সন্ধ্যায় ঘরে একা পেয়ে একই প্রস্তাব দিলে ওই নারী প্রতিবাদ করেন। তখন জসিম ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, অভিযুক্তকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে তার অবস্থান জানা গেছে। তাকে আটক করা যাবে বলে আশা করছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় চাচিকে কুপিয়ে খুনের অভিযোগ

আপডেট সময় : ১০:৫২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫