সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যমুনা নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে এক অন্তঃসত্ত্বা নারী ও এক শিশু নিখোঁজ হয়েছেন। বুধবার (১১ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন- উপজেলার বাচামারা পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল বয়াতীর মেয়ে বর্ষা খাতুন (২০) ও একই গ্রামের মো. রাহেজ বয়াতীর মেয়ে লামিয়া খাতুন (১০)। বর্ষা খাতুন অন্তঃসত্ত্বা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাচামারা গ্রামের ছয়জন নারী ও শিশু যমুনা নদীতে গোসলে নেমেছিলেন। এক পর্যায়ে হঠাৎ পানির প্রবল স্রোতে সবাই ডুবে যেতে থাকেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে চারজনকে জীবিত উদ্ধার করতে পারলেও বর্ষা ও লামিয়াকে খুঁজে পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা ৯৯৯-এ ফোন করে সহযোগিতা চাইলে শিবালয়ের আরিচা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে নামে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পরও সন্ধান না পেয়ে সন্ধ্যার পরে অভিযান স্থগিত করা হয়।

আরিচা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নাদির হোসেন বলেন, খবর পাওয়ার পর আমাদের চারজন ডুবুরি উদ্ধার কাজে অংশ নেয়। তবে সন্ধ্যা ঘনিয়ে আসায় অভিযান স্থগিত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যমুনা নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ

আপডেট সময় : ০১:৪৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫