সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীতে ডুবে প্রাণ হারিয়েছেন এক কিশোর। বুধবার (১১ জুন) বেলা ২টার দিকে স্থানীয় নৌকা চালকরা তার মরদেহ উদ্ধার করেন।

মারা যাওয়া কিশোর মাহিন (১৬) চট্টগ্রাম জেলার বায়োজিদ বোস্তামি থানার শহীদপাড়া গ্রামের জামিল আহমদের ছেলে। পরিবারের সাথে ঈদের ছুটিতে সিলেট বেড়াতে এসেছিল সে।

স্থানীয় সূত্র জানায়, পরিবারের সদস্যদের সাথে সিলেট বেড়াতে এসে জাফলং বেড়াতে যায় মাহিন। বুধবার বেলা সোয়া ১টার দিকে জাফলংয়ের পিয়াইন নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় সে। প্রায় পৌণে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকার মাঝিরা তার লাশ উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, জাফলংয়ে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাফলংয়ে নদীতে ডুবে পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ০১:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫