সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

উখিয়ায় এনজিও কর্মী স্ত্রীকে গলা কেটে হত্যা

  • Meghla
  • আপডেট সময় : ১২:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া আশ্রয় কেন্দ্রে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (১১ জুন) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার ২ নম্বর ক্যাম্পের নিজ বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ছৈয়দ আলমকে (২৭) আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

নিহতের নাম আয়েশা খাতুন (২৫)। তিনি উখিয়ার ২ নম্বর ক্যাম্পের ওয়েস্ট ডি-১২ ব্লকের বাসিন্দা। পেশায় তিনি এনজিও কর্মী ছিলেন।

ক্যাম্প মাঝি ইদ্রিস মিয়া জানান, রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের বাসিন্দা এনজিও ‘এক্টে’ কর্মরত ছৈয়দ আলম ও তার স্ত্রী আয়েশা খাতুনের মধ্যে পারিবারিক কলহের জেরে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আয়েশা খাতুনকে ছুরি দিয়ে গলাকেটে  হত্যা করে ছৈয়দ আলম। এপিবিএন পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

উখিয়ায় এনজিও কর্মী স্ত্রীকে গলা কেটে হত্যা

আপডেট সময় : ১২:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫