ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে মজুমদার বাড়িতে।

নিহতরা হলেন-  রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার (১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া (৭)। বুধবার (১১ জুন) সন্ধ্যায় মৃতদের প্রতিবেশী যুবনেতা ইমরান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এক শিশুর দেওয়া তথ্যে পুকুরে তল্লাশি চালালে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার মরদেহ উদ্ধার করা হয়।

যুবনেতা ইমরান মজুমদার বলেন, “পুকুরে গোসল করতে নেমে সামিরা ও সাফার মৃত্যু হয়েছে।”

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, “শুনেছি পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদেরকে হাসপাতালে আনা হয়নি।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

আপডেট সময় : ১১:৫১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫