সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • Meghla
  • আপডেট সময় : ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অটোরিকশার চালক ও দুজন যাত্রী রয়েছেন।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে একটি অটোরিকশা গ্যাস আনতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত হন।

নিহতরা হলেন, উপজেলা নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে অটোরিকশাচালক সোহাগ মিয়া (১৯), একই উপজেলার লাপাং গ্রামের হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮) ও ফেনী জেলার সদর উপজেলার দক্ষিণ ফরাদ নগর এলাকার আবুল খায়ের এর ছেলে নুরুল আলম (৫৫)।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভোরে নবীনগর-কোম্পানিগঞ্জ আঞ্চলিক সড়কের ইব্রাহিমপুর এতিম খানার সামনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও দুই যাত্রী মারা যায়। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫