ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন ২নং গেট এলাকায় এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পুলিশ বক্সের পাশের দোকানের সামনের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ এলাকায় ঘুরে বেড়াতেন। কেউ কিছু দিলে খেতেন, দোকানের সামনে ঘুমাতেন। তার পরিচয় কেউ জানে না। বৃষ্টির মধ্যে কয়েকদিন ধরে তাকে ঘোরাফেরা করতে দেখা যায়নি। বুধবার দোকানের সামনে নিথর হয়ে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

পাঁচলাইশ থানার এসআই হিরু বড়ুয়া বলেন, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা তাকে ওই এলাকায় ঘুরতে দেখতেন। দুইদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জেনেছি। তার বয়স প্রায় ৬০ বছর হতে পারে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৯:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫