সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

শাহজাদপুরে সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০৩:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) নামের এক শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ জুন) ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংকে লাশটি পাওয়া যায়।

নিহত লামিয়া ঢাকায় পোশাক শ্রমিক নাজিম উদ্দিন ও মিনা দম্পতির মেয়ে। সে তার নানা আব্দুর রশিদের বাড়িতে থাকত। মঙ্গলবার (৩ জুন) বিকেলে সেখান থেকেই নিখোঁজ হয় লামিয়া। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাতে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার নানা।

পুলিশ জানায়, পরিত্যক্ত যে বাড়ির সেপটিক ট্যাংকে মরদেহটি পাওয়া গেছে, সেটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেত্রী রূপার মালিকানাধীন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রূপা পলাতক এবং বাড়িটি ফাঁকা অবস্থায় আছে, যা মাদকসেবী ও অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়েছিল।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী বলেন, ‘শিশুটির মুখ স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল এবং তার হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

শাহজাদপুরে সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫