সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিক্ষার্থীসহ দুই ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৪ জুন) সকালে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ব্যাংহারি পাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন—সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ব্যাংহারি পাড়া গ্রামের সপিজ উদ্দিনের ছেলে ভ্যানচালক রব্বানী (৩৫), লিয়াকত আলীর ছেলে মো. শাহিন (৩৮), ও শফিজুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম (২১)। জামিদুল সম্প্রতি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল জানান, পল্লী বিদ্যুতের একটি তার পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পল্লী বিদ্যুৎ সমিতিকে জানান। এরপর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় এলাকাবাসী ভুট্টা খেতে কাজ করতে যান।

কিছুক্ষণ পর আকস্মিকভাবে আবার বিদ্যুৎ সংযোগ চালু হয়। তখন মাঠে প্রায় ১৪ জন কৃষিকাজে নিয়োজিত ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান জামিদুল ইসলাম। আহত হন আরও পাঁচজন। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জয় ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষতিপূরণসহ দোষীদের শাস্তির দাবি জানান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দু’জন মৃত অবস্থায় আসে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল বাকি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

আপডেট সময় : ০৩:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫