সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

  • Meghla
  • আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তবে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু এবং বৃদ্ধরা। অনেক কর্মজীবী মানুষকে পায়ে হেঁটে নিকটবর্তী গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ঢাকামুখী লেনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক বিকল হয়ে পড়লে এ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্ধ পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।

হাইওয়ে পুলিশের দাবি, অতিরিক্ত লোডের কারণে বিকল হওয়া ট্রাকটি পুলিশের রেকার দিয়ে মহাসড়ক থেকে সরানো যাচ্ছে না।

শিমরাইল হাইওয়ে পুলিশের এসআই মো. মাহমুদুল হাসান বলেন, ভোর পাঁচটার দিকে একটি ট্রাক মহাসড়কের শিমরাইল মোড়ে বিকল হয়ে যায়। এতে ভোর রাতে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোর রাত থেকেই পুলিশ কাজ করছে বিকল হওয়া ট্রাকটি সরানোর জন্য। কিন্তু অতিরিক্ত লোডের কারণে রেকার দিয়ে সরানো যাচ্ছে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

আপডেট সময় : ০১:৫২:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫