সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভাঙ্গায় বাস-মাহেন্দ্র মুখোমুখী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৫

  • Meghla
  • আপডেট সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখী সংঘর্ষে পাঁচজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছে। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

আজ বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। ঘটনাস্থলে নিহত ব্যক্তিরা হচ্ছেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভাইয়ার চর গ্রামের ইব্রাহিম সরদার (৭০) ও তার ছেলে মনির সরদার (৪৫), ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫), অজ্ঞাত (৫০)। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরচর গ্রামের তারা মিয়া (৫৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মো. মামুন হোসেন বলেন, মাদারীপুরের দিক থেকে ঢাকাগামী একটি বাসের সাথে ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি মাহেন্দ্রর মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয় ৫ জন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত -নিহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী। মাহেন্দ্রর সাথে মুখোমুখী সংঘর্ষ হলেও যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে।

কর্তব্যরত চিকিৎসক ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিথুন মজুমদার বলেন, শুনেছি ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আমাদের এখানে আনার পর একজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভাঙ্গায় বাস-মাহেন্দ্র মুখোমুখী সংঘর্ষ, পিতা-পুত্রসহ নিহত ৫

আপডেট সময় : ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫