সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

সোনারগাঁয়ে সাপের দংশনে যুবকের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বিষধর সাপের দংশনে মো. কবির হোসেন (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত কবির হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার (৩ জুন) বিকেলে বাড়ির পাশে ঘাস কাটতে গেলে একটি বিষধর সাপ তার ডান পায়ে দংশন করে। দ্রুত তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই নাইম হোসেন জানান, কবির হোসেন ছয়টি গরু লালন পালন করে জীবিকা নির্বাহ করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, আমরা মৃতের স্বজনদের কাছ থেকে জানতে পেরেছি তাকে বিষধর সাপে দংশন করেছিল। মরদেহ জরুরি বিভাগের মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে সাপের দংশনে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১১:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫