সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় খোকন শেখ (৭০) নামে এক বৃদ্ধ মেকানিক নিহত হয়েছেন।

সোমবার (২ জুন) রাতে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন শেখ জামালপুর সদর উপজেলার মুরদাবাদ গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত খোকন শেখ পেশায় একজন মেকানিক ছিলেন। বার্ধক্যের কারণে নিয়মিত কাজ না করলেও প্রয়োজন হলে কেউ কেউ তাকে ডেকে নিয়ে যেতেন।

তিনি আরও জানান, ঘটনার দিন রাতে কাজ শেষে তিনি মাসুদ নামের একজনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সাদ্দাম মার্কেটের সামনে ফ্লাইওভারের ঢালে ফুটওভার ব্রিজের কাছে নামার সময় একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে কাভার্ড ভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক আলী আহামেদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নিহতের মরদেহ মঙ্গলবার ভোরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫