সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • Meghla
  • আপডেট সময় : ০৪:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরের সিআরবি এলাকা থেকে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাকিবুল ইসলাম সাকিব (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার সাকিবুল ইসলাম নগরের চকবাজার থানার হিরোমনি এলাকার মফিজুর রহমানের ছেলে। তিনি নগরের খুলশী থানার ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

মঙ্গলবার (৩ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

তিনি জানান, ২০১৯ সালের ২৪ নভেম্বর খুলশী থানায় দায়ের করা মামলায় সাকিবুল ইসলাম দোষী সাব্যস্ত হন এবং আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় সিআরবি এলাকায় অভিযান চালিয়ে সাকিবকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫