সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

‘ব্যবসায়িক দ্বন্দ্বে’ চীনে ২ জাপানি নাগরিক খুন

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

চীনের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াওনিং প্রদেশের প্রধান বন্দরনগরী ডালিয়ানে দুই জাপানি নাগরিক খুন হয়েছেন। ধারণা করা হচ্ছে, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় চীনা পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে।

জাপানের কিয়োডো নিউজ জানায়, মঙ্গলবার (৩ জুন) চীনে নিযুক্ত জাপানি দূতাবাস এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

চীনা পুলিশ ২৫ মে শেনইয়াং শহরের জাপানি কনস্যুলেটকে হত্যাকাণ্ডের বিষয়টি অবহিত করে। পুলিশ জানিয়েছে, নিহতদের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির পূর্বপরিচয় ছিল এবং ব্যবসায়িক বিরোধ থেকেই এই ঘটনা ঘটে।

জাপানের গণমাধ্যম নিপ্পন ডটকম জানায়, আটককৃত ব্যক্তি চীনা নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনে আদর্শিক কোনো কারণ নেই বলে প্রাথমিকভাবে মনে করছে কর্তৃপক্ষ।

ডালিয়ান পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বয়স ৪২ বছর এবং তিনি দীর্ঘদিন জাপানে বসবাস করতেন। নিহত দু’জনই তার ব্যবসায়িক অংশীদার ছিলেন।

তবে এখনো নিহতদের নাম, পরিচয় বা বয়সের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

‘ব্যবসায়িক দ্বন্দ্বে’ চীনে ২ জাপানি নাগরিক খুন

আপডেট সময় : ০২:৩৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫