সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ শয়ন ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৬) নামে এক দম্পতির গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল মিয়া ওই এলাকার জাকিরুল ইসলামের ছেলে। জুঁই খাতুন রাসেলের স্ত্রী। রাসেল রাজমিস্ত্রীর সহকারি হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রেমের সম্পর্ক করে মাস তিনেক আগে রাসেল-জুঁই দম্পতির বিয়ে হয়। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের সংসার। কোন রকম ঝামেলা ছিল না।

স্বজনদের বরাত দিয়ে চেয়ারম্যান আরও বলেন, সোমবার (২ জুন) রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ শয়ন ঘরে ঘুমাতে যায় দুজন। পরদিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতর উঁকি দিলে দেখেন, রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে পুলিকে খবর দেওয়া হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, মরদহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তারা দুজনই অত্মহত্যা করেছে। কি কারণ তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:২৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫