সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০২:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুস্পৃষ্টে পঞ্চম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার বদলকোট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তানভীর মাহাতাব (১৩) একই ইউনিয়নের মো.শাহীনের ছেলে এবং বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সোলায়মান জানান, বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত পৌনে ৮টার দিকে বিয়ে বাড়ির ছাদে যায় তানভীর। সেখানে তিনি বিয়ের অনুষ্ঠান উপলক্ষে লাগানো ঝাড়বাতিতে অসাবধানতাবশত টান দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারের সদস্য ও সহপাঠিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০২:০২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫