সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনা ঘটনাস্থলে একই পরিবারের দুই ছেলে ও বাবাসহ তিনজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ সকাল ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের মৃত মোনছের মন্ডলের ছেলে আমজাদ মন্ডল (৬৫) এবং তার দুই ছেলে অতুল মন্ডল (১৪) ও রাহাত মন্ডল (২৬)। আহতরা হলো আমজাদ মন্ডলের স্ত্রী মাকসুদা মন্ডল, রাহাত মন্ডলের স্ত্রী মরিয়ম বেগম ও বরিশালে হযরত আলীর ছেলে নাজমুল হোসেন।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, আজ সকালে ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে এটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত ও তিনজন আহত হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত

আপডেট সময় : ০১:৪০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫