সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কোরবানির গরু নিয়ে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

  • Meghla
  • আপডেট সময় : ০১:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলায় কোরবানির গরু নিয়ে ফেরার পথে ডাকাতদের ছুরিকাঘাতে পারভেজ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আরও দুইজন আহত হন।

সোমবার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে। নিহত পারভেজ একই ইউনিয়নের ফুলনিরচর এলাকার আব্দুর রহিমের ছেলে।

এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ চাকমারকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিকদারপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে ফোরকান ও একই এলাকার আহমদ হোসেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান জানান, গর্জনিয়া বাজার থেকে গরু নিয়ে ফেরার পথে ফরেস্ট অফিস এলাকায় পৌঁছালে পেছন থেকে একদল ডাকাত তাদের ওপর হামলা চালায়। ওই সময় তারা ডাকাত দলের একজনকে ধরে ফেললে তাকে ছিনিয়ে নিতে বাকি ডাকাতরা ধারালো দা ও ছুরি নিয়ে হামলা চালায়।

তিনি আরও জানান, আহত তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কোরবানির গরু নিয়ে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত

আপডেট সময় : ০১:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫