সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

ভালুকায় খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ১১:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় পানিতে ডুবে আয়েশা আক্তার নামে দুই বছর বয়সী এক শিশু’র মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিরুনিয়া গ্রামে। নিহত আয়েশা ওই গ্রামের মোঃ মিজানুর রহমানের মেয়ে। স্থানীয়রা জানায়, সোমবার (২ জুন) দুপুরে দুই বছর বয়সী শিশু আয়েশা আক্তার পরিবারের অজান্তে বাড়ির পাশের মাছের খামারে পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন আয়েশাকে খুঁজতে খুঁজতে বাড়ির পাশেই একটি মাছের খামারে ডুবন্ত অবস্থা থেকে উদ্ধার করে স্বজনরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার শিশু আয়েশাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলটি পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের আবেদন প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

ভালুকায় খামারের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ১১:৩৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫