সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মেঘনায় নৌযান থেকে চাঁদাবাজি, তিনজনকে কারাদণ্ড

  • Meghla
  • আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

বরিশালের হিজলায় মেঘনা নদীতে পণ্যবাহী নৌযান থেকে চাঁদা তোলার সময় হাতেনাতে আটক হওয়া তিনজন চাঁদাবাজকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হিজলা উপজেলার আলীগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানের নেতৃত্ব দেন ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান। দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বালিয়া এলাকার মুনসুর রাঢ়ীর ছেলে খোকন রাঢ়ী (৫০), মৃত খালেক মাঝির ছেলে আকতার মাঝি (৩৯) এবং আবু তাহের খানের ছেলে হানিফ খান (২৬)।

পুলিশ জানায়, অভিযুক্তরা একটি ট্রলারে করে মেঘনা নদী দিয়ে চলাচলকারী নৌযান থেকে চাঁদা আদায় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তাদের হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদারের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তিনজনকেই এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা পরোয়ানা অনুযায়ী তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মেঘনায় নৌযান থেকে চাঁদাবাজি, তিনজনকে কারাদণ্ড

আপডেট সময় : ০৩:২৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫