সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিনারুল ইসলাম (৩৫) নামে এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ জুন) সকালে উপজেলার সাফদারপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনারুল উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত আক্তার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, সকালে সাফদারপুর বাজারে নিজের ওয়েল্ডিংয়ের দোকানে কাজ করছিলেন মিনারুল। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক শর্ট সার্কিটে আক্রান্ত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই হামিদুল ইসলাম জানান, আমার ভাই সকাল ১০টার দিকে দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি তিনি মারা গেছেন। তার ৪ বছরের একটি ছেলে রয়েছে।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। আমরা পরীক্ষা করে দেখি, তিনি আগেই মারা গেছেন।’

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

আপডেট সময় : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫