সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল অনুদান

  • Meghla
  • আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত সাত পরিবারের মাঝে সরকারিভাবে ৫ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (২ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা।

সভাপতিত্ব করেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সহকারী পরিচালক মাহাবুব কামাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আতিকুল মামুন।

চেকপ্রাপ্তরা হলেন- আব্দুস সালাম, সানোয়ার হোসেন, মো. কাউসার আহমেদ, ওবায়দুর রহমান, মো. তারামিয়া, আবির হাসান এবং মো. আশিফুর রহমান।

সহকারী পরিচালক মাহাবুব কামাল জানান, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত মোট ৩০ জনের পরিবারের জন্য সরকারি অনুদানের চেক প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে সাত পরিবারকে চেক দেওয়া হয়েছে। বাকি ২৩ পরিবারকেও পর্যায়ক্রমে অনুদান দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার পেল অনুদান

আপডেট সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫