সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

  • Meghla
  • আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শারফুদ্দীন মাহমুদ খান (৫০) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

রবিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার বেলঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শারফুদ্দীন মাহমুদ খান নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি একজন দলিল লেখক ছিলেন।

নন্দীগ্রাম দলিল লেখক সমিতির সভাপতি আখতারুজ্জামান উজ্জ্বল জানান, ভাটরা ইউনিয়নের বিলসা বেলঘড়িয়া গ্রামের দলিল লেখক শারফুদ্দীন মাহমুদ খান নন্দীগ্রামে তার কাজ শেষ করে দিবাগত রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পৌর এলাকার বেলঘড়িয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, শারফুদ্দীন মাহমুদ খান ভাটরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাসস

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

আপডেট সময় : ১২:৫৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫